দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা শাখার সভাপতি মলয় নন্দি ও সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে ফেলছে। এর ফলে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান, অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি করার দাবি জানানো হয়।
এমএস/